ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিদেশে পাঠানোর নামে প্রতারণা

মতিঝিলে শিশুসহ নারীকে অপহরণ করে সারা রাত নির্যাতন

রাজধানীর মতিঝিল সিটি সেন্টারের সামনে আট বছর বয়সী এক শিশুসহ শিফা আহাম্মেদ নামের এক নারীকে কৌশলে অজ্ঞান করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিদেশে পাঠানোর নামে প্রতারণা, অর্থের জন্য চাপ, প্রাণনাশের হুমকি এবং বাসার আসবাবপত্র ও নগদ টাকা লুটপাটের অভিযোগও করেছেন ওই নারী।

অভিযোগকারী শিফা আহাম্মেদ। তাঁর পিতা মরহুম সাদেক, মাতা মরহুমা সমিরুন্নেসা। তাঁর ঠিকানা রাজধানীর মান্ডা এলাকার দানবের গলি।

শিফার অভিযোগ, অস্ট্রেলিয়াপ্রবাসী পরিচিত মতিন ইসলামের মাধ্যমে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে তিনি টাকা দেন। পরে পরিচিত কয়েকজনের পাসপোর্ট বিদেশে পাঠানোর উদ্যোগ নেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইসমাইল, ইমন, জুয়েল, হৃদয় ও সজীব নামের ব্যক্তিদের পাসপোর্ট সংগ্রহ করা হয় এবং মেডিকেল পরীক্ষার জন্য নির্দিষ্ট একটি ট্রাভেলস প্রতিষ্ঠানে টাকা দেওয়া হয়। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর তিনি জানতে পারেন, সংশ্লিষ্ট ভিসা জাল ছিল বলে অভিযোগ রয়েছে।

শিফার দাবি, এ ঘটনার পর বিদেশে যাওয়ার আশ্বাস পাওয়া ব্যক্তিরা তাঁর ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে তাঁর ওপর একাধিকবার হামলা চালানো হয় এবং তাঁর বাসা থেকে আসবাবপত্র ও নগদ টাকা নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, মামুন, ইমন ও জুয়েলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে টাকা পরিশোধের সময়সীমা বেঁধে দেন। অন্যথায় তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে তাঁর দাবি।

শিফার ভাষ্য অনুযায়ী, ঋণের টাকা সংগ্রহের জন্য তিনি মতিঝিল সিটি সেন্টারের সামনে গেলে এক বা একাধিক ব্যক্তি তাঁকে এবং তাঁর আট বছর বয়সী ভাতিজাকে কৌশলে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। মারধর ও সিগারেটের ছ্যাঁকা দিয়ে সারা রাত অত্যাচার করা হয়। পরে ভুক্তভোগীর ভাই বারবার থানায় যোগাযোগ করার পরও কোনো আইনি সহায়তা পাননি। উপস্থিত গণমাধ্যমকর্মীরা সহযোগিতা করে তাঁকে উদ্ধারের ব্যবস্থা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে পাঠানোর নামে প্রতারণা

মতিঝিলে শিশুসহ নারীকে অপহরণ করে সারা রাত নির্যাতন

আপডেট সময় ১২:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬