ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। আসন্ন সিরিজের সূচি আগেই ঘোষণা করা হয়েছে। ২৮ অক্টোবর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রতিদিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

কয়েক দিন আগে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। আইসিসির এই প্রতিযোগিতায় নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসদের অবস্থান বেশ ভালো। এমনকি তাদের ফাইনাল খেলারও সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক টেস্ট জয় সেই সম্ভাবনার পথ খুলে দিয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সমীকরণ নিজেদের পক্ষে রাখতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। মিরপুর ও সিলেটে অনুষ্ঠেয় টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের।

টেস্ট শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে ক্যারিবীয় দলের বিশেষ অনুরোধে ম্যাচটি কমিয়ে দুই দিনের করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ১৯ ও ২৪ অক্টোবর ২০২৬ তারিখকে বিশ্রামের দিন হিসেবে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বসুন্ধরায় অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। এরপর ২৮ অক্টোবর শুরু হবে মূল লড়াই। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। আর ৫ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের মাঠে ওয়ানডে ফরম্যাটে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। এতে বাংলাদেশের অপর দুই প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান ও জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে চলমান একমাত্র টেস্ট শেষে আগামী ১৭ অক্টোবর শুরু হবে এই ত্রিদেশীয় লড়াই। তিন দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলার পর শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি

  • ২২-২৩ অক্টোবর: প্রস্তুতি ম্যাচ, বসুন্ধরা, সকাল সাড়ে ৯টা
  • ২৮ অক্টোবর-১ নভেম্বর: প্রথম টেস্ট, মিরপুর, সকাল সাড়ে ৯টা
  • ৫-৯ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, সিলেট, সকাল সাড়ে ৯টা
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

আপডেট সময় ০৪:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬