ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা

চট্টগ্রামের খাতুনগঞ্জে দীর্ঘদিন ধরে এলাচ মজুত করে কৃত্রিমভাবে বাজারমূল্য বাড়ানোর চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন জিরা বিক্রির জন্য আরেক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় একটি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগরের খাতুনগঞ্জ ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান। এ সময় অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খাতুনগঞ্জের ইলিয়াস মার্কেটে অবস্থিত হাসান করপোরেশন দীর্ঘদিন ধরে এলাচ মজুত করে রেখেছিল। ২০১৫ সালের নভেম্বর থেকে এলাচ মজুত রাখার বিষয়টি অভিযানে উঠে আসে। এভাবে পণ্য মজুত করে কৃত্রিমভাবে বাজারমূল্য বাড়ানোর চেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার নবী সুপার মার্কেটের আরাফাত ট্রেডিংয়ে অভিযান চালিয়ে আমদানি করা জিরার বস্তায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার বিষয়টি পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, কদমতলী এলাকার আলম হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং মূল্যবৃদ্ধির চেষ্টা করায় কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুত করা পণ্য দ্রুত বাজারে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পণ্যের প্যাকেটে মেয়াদসংক্রান্ত তথ্য না থাকা এবং দীর্ঘদিন গুদামে পণ্য আটকে রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসন্ন রমজানসহ যেকোনো সময়ে কেউ অবৈধভাবে পণ্য মজুত করে দাম বাড়ানোর চেষ্টা করলে তথ্য পাওয়ামাত্রই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে জব্দ করা জিরা ও এলাচ দ্রুত বাজারে ন্যায্যমূল্যে বিক্রি ও বাজারজাত করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা

আপডেট সময় ০৯:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬