ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে নিমগাছ কাটা নিয়ে বিরোধ, হাসুয়ার কোপে বিচ্ছিন্ন বৃদ্ধাঙ্গুল ব্রাহ্মণপাড়ায় এক দিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯ আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ২ মেহেরপুরে পিআইডির সেমিনারে সাংবাদিক বাছাই নিয়ে বিতর্ক মামলার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা আদায়, অভিযোগ ফুলতারার নিউইয়র্কে স্পাইডার-ম্যানের নামে সড়ক, নতুন পরিচয়ে ইনগ্রাম স্ট্রিট। ফিলিস্তিনের মসজিদে আগুন ,সন্দেহ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাস্টারপ্ল্যান জনসেবায় গোহালাকান্দার চেয়ারম্যান আনোয়ার হোসেন পূজার ছুটিতে ১০ দিন বন্ধ বেরোবি, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

নিউইয়র্কে স্পাইডার-ম্যানের নামে সড়ক, নতুন পরিচয়ে ইনগ্রাম স্ট্রিট।

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

বাস্তবের কোনো ঠিকানা যখন কাল্পনিক সুপারহিরোর পরিচয়ের অংশ হয়ে ওঠে, তখন সেই জায়গাকে ঘিরে ভক্তদের আবেগও ছড়িয়ে পড়ে। এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুইন্সের ফরেস্ট হিলস এলাকায়। জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের সূত্র ধরে ইনগ্রাম স্ট্রিটের নামকরণ করা হয়েছে ‘স্পাইডার-ম্যান ওয়ে’।

কমিকসের কাহিনিতে পিটার পার্কার, যিনি স্পাইডার-ম্যান নামে পরিচিত, তাঁর বাড়ি হিসেবে উল্লেখ করা হয়েছিল টুয়েন্টি ইনগ্রাম স্ট্রিটের ঠিকানা। সেই স্মৃতিকে সম্মান জানিয়ে আসকান অ্যাভিনিউ ও ইনগ্রাম স্ট্রিটের সংযোগস্থলে বসানো হয়েছে ‘স্পাইডার-ম্যান ওয়ে’ নামের একটি সড়ক-ফলক।

১৯৬২ সালে কমিকসের জগতে আত্মপ্রকাশ করে স্পাইডার-ম্যান। কয়েকটি সংখ্যা প্রকাশের পরই জানা যায়, পিটার পার্কারের বাড়ি ফরেস্ট হিলসে। পরে ১৯৮৯ সালে কমিকসে তাঁর ঠিকানা হিসেবে উল্লেখ করা হয় টুয়েন্টি ইনগ্রাম স্ট্রিট।

স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নামকরণ করা হয়। এ উপলক্ষে সেখানে জড়ো হন স্পাইডার-ম্যানের ভক্তরা।

অনুষ্ঠানে স্পাইডার-ম্যানের সঙ্গে কুইন্স ও ফরেস্ট হিলসের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি তুলে ধরেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিম্যান স্যাম বার্গার। তিনি বলেন, ‘কয়েক দশক ধরেই স্পাইডার-ম্যানের নামের সঙ্গে কুইন্স, বিশেষ করে ফরেস্ট হিলস, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা সেই নায়কদের মতো হতে চাই, যাদের দেখি বিপদের মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুরে নিমগাছ কাটা নিয়ে বিরোধ, হাসুয়ার কোপে বিচ্ছিন্ন বৃদ্ধাঙ্গুল

নিউইয়র্কে স্পাইডার-ম্যানের নামে সড়ক, নতুন পরিচয়ে ইনগ্রাম স্ট্রিট।

আপডেট সময় ০৭:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬