ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিলিস্তিনের মসজিদে আগুন ,সন্দেহ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাস্টারপ্ল্যান জনসেবায় গোহালাকান্দার চেয়ারম্যান আনোয়ার হোসেন পূজার ছুটিতে ১০ দিন বন্ধ বেরোবি, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি ভারতের আন্দোলন বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত: নেহা বোরা আত্রাইয়ে শীতকালীন সবজির সমাহার, চড়া দামে অসন্তুষ্ট ক্রেতারা মনোহরগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন তিন শতাধিক মানুষ ভুক্তভোগীদের সুরক্ষায় শক্তিশালী আন্তর্জাতিক সনদের আহ্বান বাংলাদেশের

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ও মঙ্গলবার (১৩ অক্টোবর) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রথম অভিযানে গ্রেপ্তার তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অন্যদিকে, দ্বিতীয় অভিযানে গ্রেপ্তার সাতজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশে প্রথম অভিযানটি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আকন্দের নেতৃত্বে পরিচালিত হয়। এতে এসআই গৌরাঙ্গ মোহন রায়সহ পুলিশের একটি দল অংশ নেয়।

অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যায় সদর মডেল থানা পুলিশের দ্বিতীয় অভিযানে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পেছন থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপারের নির্দেশে এএসপি (প্রবেশন) মো. জিয়াউর রহমান ও সদর মডেল থানার ওসি মো. শাহিন আকন্দের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই (নিরস্ত্র) গৌরাঙ্গ মোহন রায়সহ পুলিশের একটি দল অংশ নেয়।

পরে গ্রেপ্তার সাতজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান ও মাদক নির্মূলে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনের মসজিদে আগুন ,সন্দেহ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, কারাদণ্ড

আপডেট সময় ১১:২৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬