ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র সংস্কার হয়নি, শুধু চেয়ার বদলেছে: হাসনাত আবদুল্লাহ জয়ের দুয়ার থেকে ফিরল বাংলাদেশ, অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের বিদ্যালয়ের ৫০ শতক জমির হিসাব ২৯ বছরেও মেলেনি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তাইজ দখলের পথে হুথিরা, তীব্র লড়াইয়ে ইয়েমেন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৮ কাস্টমস বন্ড কমিশনারেটের এআরও গোলাম হাসনাইনের বিরুদ্ধে কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ ইয়েমেনের রাজধানীতে সৌদির হামলা, বাড়ছে সংঘাতের শঙ্কা মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ মুকসুদপুর ফারুক খান উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির আহ্বায়ক তারেকুল ইসলাম রাজুকে ফুলেল শুভেচ্ছা

মক্কা-মদিনার ওপর হুমকি এলে আমরা বাংলাদেশিরা বসে থাকব না: শামা ওবায়েদ

পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, মক্কা ও মদিনা বিশ্বের সব মুসলমানের ঐক্যের প্রতীক। এটি সাধারণ কোনো কূটনৈতিক বিষয় নয়; এর সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ জড়িত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) প্রাঙ্গণে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকেরা জানতে চান, আলোচিত ‘মক্কা প্যাক্ট’ বা জোটে বাংলাদেশ যোগ দিচ্ছে কি না এবং সৌদি আরব সেনা চাইলে বাংলাদেশ পাঠাবে কি না। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখনো মক্কা জোটে যোগ দেয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার পরই সৈন্য পাঠানোর প্রশ্ন আসে। যেহেতু বাংলাদেশ এখনো যোগ দেয়নি, তাই এই মুহূর্তে সেনা পাঠানোর কোনো প্রশ্নই নেই। তবে সৌদি আরবের এই কঠিন সময়ে আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষ সব সময় সৌদি আরবের জনগণের পাশে রয়েছে।

সৌদি আরবের প্রধান তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের হামলা এবং বাংলাদেশের জ্বালানি সরবরাহে এর কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, এই মুহূর্তে দেশের জ্বালানি খাতে বড় ধরনের কোনো শঙ্কা দেখছেন না তাঁরা। জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের আগাম প্রস্তুতির কারণে কোনো সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জনের বেশি আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তিনি অবিলম্বে এই সংঘাতের অবসান কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র সংস্কার হয়নি, শুধু চেয়ার বদলেছে: হাসনাত আবদুল্লাহ

মক্কা-মদিনার ওপর হুমকি এলে আমরা বাংলাদেশিরা বসে থাকব না: শামা ওবায়েদ

আপডেট সময় ০৭:১১:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬