মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. আব্দুল আহাদ (সাং-বালিচর) সিআর-১৩২/২৫ (বড়) মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।
অপর গ্রেপ্তারকৃতরা হলেন—সিআর-৬৫৩/২৫ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আদিত্যের মহাল এলাকার বিশ্বনাথ রবি দাস, সাগর রবি দাস, গোপাল রবি দাস ও পার্বতী রবি দাস। এছাড়া বড়লেখা থানার মামলা নম্বর ২৫(০৯)২৬-এর আসামি মুর্শিবাদকুরা এলাকার মনজু মিয়া (৩২) এবং মামলা নম্বর ০৪(১০)২০২৬-এর আসামি পশ্চিম গাংকুল এলাকার জুনেদ আহমদ ওরফে জুনায়েদ (২২)।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, গ্রেপ্তারকৃত ৭ জনকে আজ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আজাদ বাহার জামালী-বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 


















