ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাদার তেরেসা স্বর্ণপদক ২০২৬ পেলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের নাহিদ উজ্জামান আত্রাইয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ পিস বুপ্রেনরফিনসহ আটক ১ জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের ফরিদপুরে হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার নেপালে সম্মাননা স্মারক পেলেন মঠবাড়িয়ার সন্তান সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরলেন শামা ওবায়েদ

নেপালে সম্মাননা স্মারক পেলেন মঠবাড়িয়ার সন্তান সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স

আঞ্চলিক সহযোগিতা, পর্যটন উন্নয়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের লক্ষ্য নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা ও ‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’। উক্ত অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণ করেন ইন্টারন্যাশনাল স্যাটেলাইট চ্যানেল তারা নিউজের বাংলাদেশ ব্যুরো প্রধান, মঠবাড়িয়ার সন্তান, সিনিয়র সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স।

নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাঠমান্ডু মডেল কলেজ অডিটোরিয়ামে এ বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। সংগঠনের উপদেষ্টা হরি বাহাদুর বিসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নেপালের সংসদ সদস্য আশা ঝা।

বিশেষ অতিথির বক্তব্য দেন নেপালের প্রথিতযশা চিকিৎসক, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, লেখক, সমাজসেবক ও বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. ভোলা রিজাল এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুরেন্দ্র কেসি সহ অনেকে।

অনুষ্ঠানে স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নেপালি আমন্ত্রিত অতিথি অ্যাডভোকেট ড. ধর্মেন্দ্র কুমার যাদব, বিশিষ্ট শিক্ষাবিদ শিভা রাজ সাঞ্জেল, পিপলস সার্ক লিংক ফোরামের সেক্রেটারি রাজেন্দ্র গুরু গাইন ও বিশিষ্ট সমাজকর্মী বিজয়া দাহল।

বাংলাদেশ প্রতিনিধি দলের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, ইন্টারন্যাশনাল স্যাটেলাইট চ্যানেল তারা নিউজের বাংলাদেশ ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স, আর আর গ্রুপের চেয়ারম্যান ও সিইও মো. রবিউল ইসলাম, কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুর ই আলম সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সমবায় গবেষক আতিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম রেজা, আর আর গ্রুপের পরিচালক মো. মিনহাজ মাহমুদ বক্তব্য রাখেন।

নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দিনদয়া রিজাল এবং সংগঠনের বাংলাদেশ কো-অর্ডিনেটর ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল হোসেন রবি যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নেপাল ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের হাতে ‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উভয় দেশের বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা

নেপালে সম্মাননা স্মারক পেলেন মঠবাড়িয়ার সন্তান সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স

আপডেট সময় ০৩:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬