ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রেলের পাওনা সাড়ে ৪ কোটি, তবু সহজকে নতুন চুক্তির সুযোগ দেওয়ার তোড়জোড় প্রথম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্ক পুনর্গঠনে নতুন সমীকরণ ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় বৈঠকে বসছে এনসিপি বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা কিমের, বাড়াচ্ছেন পারমাণবিক অস্ত্রের মজুত

কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা

রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে বস্তি উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক। এ ক্ষেত্রে কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ পরিকল্পনার কথা জানান।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সবচেয়ে কম সুদে বাংলাদেশকে ঋণ দেয়। এ কারণে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া হয়।

তিনি জানান, ঢাকা শহরকে আরও বাসযোগ্য করার জন্য প্রকল্প নিচ্ছে সরকার। বিশেষ করে ঢাকা শহরের কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। তবে এখনো কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি।

এ সময় তিনি আরও জানান, উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও এ ক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

এ ছাড়া উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা

কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা

আপডেট সময় ১১:৫০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬