ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আসিফের অর্থপাচারের সত্যতা পেতে প্রয়োজনে বিদেশে চিঠি দেবে দুদক

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অর্থপাচারের সত্যতা পেতে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এনসিপির এ নেতার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলেও জানান দুদকের সচিব সাইদুর রহমান খান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদকের অনুসন্ধানে মনমতো কাজ করার কোনো অবকাশ নেই জানিয়ে দুদক সচিব বলেন, “অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তী ধাপে গিয়েছি। অনুসন্ধান চলমান আছে। তদন্তে যেটা আসে, তা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব।”

অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। দুদকের এ কর্মকর্তা বলেন, “অনেক কথাই বলা হচ্ছে। আপনারা লক্ষ্য রাখেন, দেখেন আমরা কী করছি। নিজেরাই বুঝতে পারবেন এটা মনগড়া কি না, বা আমরা কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছি কি না।”

এখন অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান শেষে প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট দেশগুলোতে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে সাইদুর রহমান খান বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে, প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হবে। আইনের আওতায় বিদেশে এমএলআর পাঠানোর প্রয়োজন হলে আমরা তা অবশ্যই করব।

সত্যতা যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দুদক পরবর্তী ধাপে অগ্রসর হবে বলেও উল্লেখ করেন সচিব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

আসিফের অর্থপাচারের সত্যতা পেতে প্রয়োজনে বিদেশে চিঠি দেবে দুদক

আপডেট সময় ০৬:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬