ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে : প্রতিমন্ত্রী নুরুল হক নেপালের বন্যায় নিখোঁজ ৫ হাজার মানুষ, তারা গেল কোথায়? বোরহানউদ্দিনে গভীর রাতে পুলিশের অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মন্নান আটক কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ থেকে নব্য জাতীয়তাবাদী সওজের আবু হেনা তারেক ইকবাল সংবাদ প্রকাশের পর সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন : রিজভী দারিদ্র্যের চাপে পাকিস্তানে বাড়ছে অপুষ্টি অর্ধশতাধিক নারী-পুরুষকে পুশ ইনের চেষ্টা, ঠেকাল বিজিবি-গ্রামবাসী

নিরাপদ অভিবাসন নিয়ে মৌলভীবাজারে রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির সঙ্গে মতবিনিময়

নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে মৌলভীবাজারে রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

সভায় নিরাপদ অভিবাসন, বিদেশগামী কর্মীদের সঠিক তথ্য প্রদান, বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমন এবং অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় বিদেশগামী কর্মীদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দেওয়ার পাশাপাশি বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিদেশগামীদের হয়রানি ও প্রতারণা রোধে সংশ্লিষ্ট রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, রিক্রুটিং এজেন্সি ও ট্রাভেল এজেন্সির মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস যৌথভাবে সভাটির আয়োজন করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে

নিরাপদ অভিবাসন নিয়ে মৌলভীবাজারে রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির সঙ্গে মতবিনিময়

আপডেট সময় ১২:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬