ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার স্টাফ রিপোর্টার মো.শহিদুল ইসলাম পল্লবকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
এজাহার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সাহারী বাটা মফিজ মোড় এলাকায় আহাদ আলীর মুদি দোকানের সামনে বসে ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম পল্লব। এ সময় আনারুল ইসলাম পাতানু, ইসমাইল, আরিফুল ইসলাম ওরফে কালু, জাহাঙ্গীর ও মাসুদসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন তার কাছে গিয়ে গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা লাঠি, লাদনা ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে আরিফুল ইসলাম ওরফে কালু লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসা নেন। পরবর্তীতে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে পরামর্শ করে তিনি শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
এ ঘটনায় আনারুল ইসলাম পাতানু, ইসমাইল, আরিফুল ইসলাম ওরফে কালু, জাহাঙ্গীর, মাসুদসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
সাংবাদিক শহিদুল ইসলাম পল্লব অভিযোগ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করেই তার ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

আপডেট সময় ০৮:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬