ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন অভিযোগের পরও একই বিদেশি স্টেশনে স্বামী-স্ত্রী কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ের ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি জামায়াত আমিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ARLCB পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ARLCB

ঢাকার ইসিবি চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অ্যাসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ (ARLCB)। সংগঠনটির সদস্যদের সন্তানদের নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ আয়োজন করা হয়।

ইসিবি চত্বরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ARLCB-এর সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় বেতার শ্রোতা আলো আহমেদ।

ARLCB দেশের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠনগুলোর একটি। সারা দেশে সংগঠনটির চার শতাধিক সক্রিয় সদস্য রয়েছেন। তাঁদের সন্তানদের সাফল্য উদ্‌যাপন এবং পারস্পরিক পরিচয় ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ARLCB-এর সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. মঞ্জুরুল আলম রিপন, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা হৃদয়, বাংলাদেশ বেতারের প্রযোজনা সহকারী এম সবুজ মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক এ টি এম আতাউর রহমান রঞ্জু, অর্থ সম্পাদক মো. নাজমুল ইসলাম, কার্যকরী সদস্য জহুরুল ইসলাম, বিশিষ্ট বেতার শ্রোতা ও সংগঠক এম জামাল আহমেদ সুবর্ণ এবং মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা লাবনী।

এ ছাড়া কৃতি শিক্ষার্থী মোসাম্মৎ আদিবা রহমান ও রওশন মুরাদ মুগ্ধ বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরিফা আক্তার পান্না, মো. সাখাওয়াত হোসেন, মাহমুদা পারভীন মোহনা, তামান্না খাতুন, তাহিয়া ইসলাম, সোহেল মুরাদ স্নিগ্ধ, রেহানা পারভীন ও মানহা রায় স্নেহা।

মঞ্জুরুল আলম রিপন বলেন, ‘একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে ওঠার ক্ষেত্রে এসএসসি পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। ভালো ফলাফল শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সহায়তা করে।’

তিনি বলেন, ARLCB-এর সদস্যদের সন্তানদের নিয়ে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। এতে প্রজন্মের মধ্যে দূরত্ব কমার পাশাপাশি সদস্যদের সন্তানদের মধ্যে পরিচিতি, বন্ধন ও সৌহার্দ্য বাড়বে।

ARLCB-এর সাধারণ সম্পাদক মো. সোহেল রানা হৃদয় বলেন, ‘বেতার শোনার পাশাপাশি শ্রোতারা এখন বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমেও যুক্ত হচ্ছেন। তাঁদের এসব উদ্যোগ দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা লাবনী বলেন, ‘একটি বেতার শ্রোতা সংগঠন সদস্যদের ছেলে-মেয়েদের সাফল্যে এ ধরনের আয়োজন করতে পারে, তা ভাবিনি। আমার সন্তানের সাফল্যে আমি খুশি ও গর্বিত। প্রতিবছর যেন এমন আয়োজন করা সম্ভব হয়, সে প্রত্যাশা করছি।’

তিনি আরও বলেন, দুটি পরিবারের সন্তানদের নিয়ে ছোট পরিসরে শুরু হলেও ভবিষ্যতে এ ধরনের আয়োজন সারা দেশে করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. শাহাদাত হোসেন বলেন, ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হয়। তবে জিপিএ-৫ পাওয়াই মেধার একমাত্র মানদণ্ড নয়। সমাজে প্রতিষ্ঠিত হতে এবং সুখী জীবন গড়তে সততা, পরিশ্রম, মানবিকতা ও ধৈর্যের মতো গুণ প্রয়োজন।

তিনি বলেন, সাধারণ ফলাফল অর্জনকারী একজন মানুষও সততা, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ARLCB-এর পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ARLCB

আপডেট সময় ০৪:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬