ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিপসের প্যাকেটে ইয়াবার চালান, বরগুনায় ‘কবুতর ইব্রাহিম’ আটক

চিপসের প্যাকেটের আড়ালে ইয়াবার বড় চালান।  ঢাকা থেকে বরগুনায় ইয়াবা এনে বিক্রির আগেই জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ধরা খেয়েছে  মাদক কারবারি ইব্রাহিম খলিল ওরফে ‘কবুতর ইব্রাহিম’। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
আটককৃত মাদক কারবারির নাম ইব্রাহিম খলিল। সে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের ছত্তার বয়াতীর ছেলে।
জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ইব্রাহিম খলিলের গতিবিধির ওপর নজর রাখছিলেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা। মঙ্গলবার  গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ঢাকা থেকে ইয়াবার চালান নিয়ে বরগুনার পথে রয়েছেন তিনি।
খবর পেয়েই অভিযানে নামে মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি দল। রাত ৯টার দিকে বরগুনা বাসস্ট্যান্ডে  ঢাকা থেকে আসা গ্রিন ভিউ বাসে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে শনাক্ত করা হয় ইব্রাহিম খলিলকে।
তল্লাশিতে তার ব্যাগে মেলে বেশ কয়েকটি চিপসের প্যাকেট। তবে একটি প্যাকেট দেখে সন্দেহ হয় অভিযানকারী দলের। প্যাকেটটি ছিল অস্বাভাবিকভাবে শক্ত ও ভারী। খুলতেই বেরিয়ে আসে ইয়াবার প্যাকেট।
পরে ওই প্যাকেটের ভেতর থাকা পাঁচটি প্যাকেট থেকে মোট ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একটি প্যাকেট খুলে গণনা করে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে ইব্রাহিম খলিল ইয়াবা বহনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ কার্যালয়। ঢাকা থেকে ইয়াবাগুলো বরগুনায় এনে বিক্রির উদ্দেশ্য ছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন।
বরগুনা জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশীদ বলেন, আটক ইব্রাহিম খলিল জেলার অন্যতম শীর্ষ মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হযেছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিপসের প্যাকেটে ইয়াবার চালান, বরগুনায় ‘কবুতর ইব্রাহিম’ আটক

আপডেট সময় ১১:০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬