ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

একবার চার্জে ৯০ কিলোমিটার চলবে ই-সাইকেল

ভারতের বাজারে নতুন ই-সাইকেল নিয়ে এসেছে ফায়ারফক্স। যা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। ই-সাইকেলটির সব ফিচার সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে ফায়ারফক্স ফিট অ্যাপ। 

জার্মান প্রযুক্তির উপর নির্ভর করেই এটি তৈরি করা হয়েছে। এই ইলেকট্রিক সাইকেলটির নামকরণ করা হয়েছে আরবান ইকো।

অন্যান্য ই-সাইকেলের মত এতেও রয়েছে প্যাডেল অ্যাসিস্ট। অর্থাৎ উঁচু রাস্তায় ওঠার সময় কিংবা অন্যান্য প্রয়োজনে প্যাডেল করেও একে চালানো যাবে। এতে পাঁচ ধরনের প্যাডেল অ্যাসিস্ট মোড রয়েছে। এর মধ্যে বিভিন্ন সময়ে ইলেকট্রিক মোটরের কার্যকারিতা বাড়াতে কিংবা কমাতে পারবেন।

এতে ১০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। প্যাডেল সহযোগে একবার চার্জে প্রায় ৯০ কিলোমিটার পথ চলা যাবে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার। ই-সাইকেলটি সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে প্রায় ৫ ঘণ্টা।

ই-সাইকেলটিতে রয়েছে ফ্ল্যাট হ্যান্ডেলবার, পর্যাপ্ত রোড গ্রিপ এবং সেফটির জন্য উভয় চাকায় ডিস্ক ব্রেক। এতে রয়েছে একটি মাত্র পাওয়ার বাটন। এর সাহায্যে সহজেই সাইকেলটি চালু কিংবা বন্ধ করা যাবে।

ফায়ারফক্সের তৈরি আরবান ইকো নামের ব্যাটারি চালিত সাইকেলটি গ্রে রঙে পাওয়া যাবে। দাম পড়বে ৭৪,৯৯৯ টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

একবার চার্জে ৯০ কিলোমিটার চলবে ই-সাইকেল

আপডেট সময় ০১:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩