ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিও কলে স্বামীকে রেখে গলায় ফাঁস নিলেন গৃহবধূ

ঝালকাঠির রাজাপুরে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলার সময় গলায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের চারাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছোট ভাই রিয়াজুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে মালয়েশিয়াপ্রবাসী হৃদয়ের সঙ্গে পারিবারিকভাবে রাবেয়ার বিয়ে হয়।

ঘটনার সময় রাবেয়া স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিডিও কলে স্বামীকে রেখে গলায় ফাঁস নিলেন গৃহবধূ

আপডেট সময় ০৬:২৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬