ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে চাকরি ছেড়ে কোটিপতি হাবিবুর, মাদ্রাসা শিক্ষক থেকে মা’ন’বপা’চার চক্রের ডন

বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া

দেশের গণমাধ্যম জগতে নেমে এসেছে এক গভীর শোকের ছায়া। উত্তরা প্রেসক্লাবের দুই সাবেক নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পাশাপাশি বনানী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও এক অনুসন্ধানী সাংবাদিকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পুরো সাংবাদিক সমাজ। নিহত চার সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
​সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান উত্তরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাংবাদিক সাকিবুল হাসান এবং সাবেক আপ্যায়ন সম্পাদক রবিউল ইসলাম রাজু। তাদের এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে উত্তরা প্রেসক্লাব পরিবারসহ সমগ্র সংবাদকর্মী মহলে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।
​অন্যদিকে, বনানী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ বিজয় এবং স্বনামধন্য ও অনুসন্ধানী মানবিক সাংবাদিক সাঈদুর রহমান লিমন-এর অকাল প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করেছেন সহকর্মীরা। সাংবাদিকতায় তাদের অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
​পর পর চারজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সংবাদকর্মীর এই অকাল বিদায়ে শোক প্রকাশ করে খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন বলেন, “আমাদের চার সহযোদ্ধার বিদায় গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাদের রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে সকল সংবাদকর্মী, সাংবাদিক সংগঠন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।”
​তিনি মরহুমদের আত্মার শান্তিকামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া

আপডেট সময় ১২:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬