ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির ঘোড়াশাল প্রকল্পে ৪,৭৫৮ কোটি টাকা অনিয়মের অভিযোগ ‘শৃঙ্খলিত পুলিশ, নিরাপদ ভোলা’ মাস্টার প্যারেডে পুলিশ সুপারের কঠোর বার্তা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ দিনেও মেলেনি বিচার, প্রতারণার অভিযোগে হতাশায় ফাতেমা আক্তারের পরিবার নওগাঁর দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের

পবিপ্রবিতে নতুন ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করলেন প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান

পবিপ্রবি’র একাডেমিক ভবনের ৬ তলা উদ্বোধন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) ১ম সংশোধিত” শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।অদ্য ৩০ জুলাই সকাল সাড়ে ৯ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম,, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রারসহ শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ১০ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয় পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ।অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় তৈরী এই আধুনিক অবকাঠামোটি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও গবেষণার মান উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন অনুষদের ক্লাসরুমের সংকট পুরোপুরি দূর হবে। পরে এইচ আর ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান। ১০ টায় বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের আয়োজনে নবনিযুক্ত প্রো- ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারকে দেয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান। অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড.মো: নুরুল আমিন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড.খোকন হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ড. মো: জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরু তে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ আতিকুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

পবিপ্রবিতে নতুন ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করলেন প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান

আপডেট সময় ০১:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬