ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

পবিপ্রবি ও ইন্দোনেশিয়া নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত

অদ্য ২২ জুলাই বুধবার বিকেল ৩ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এ্যাফেয়ার্স সেল এর আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। আরটিসি’র পরিচালক অধ্যাপক ড. খোকন হোসেন এর সভাপতিত্বে ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এ্যাফেয়ার্স সেলের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্দোনেশিয়া নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স এন্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইউলকিফলি, পবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান,নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের এগরোইন্ডাট্রি বিভাগের প্রধান অধ্যাপক ড.রেসটি ফেবরিয়া। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.হেমায়েত জাহান ইন্দোনেশিয়ার নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ ও স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেএে এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পবিপ্রবিকে একটি আন্তজার্তিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার ক্ষেএে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের শিক্ষা ও গবেষণায় পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে নতুন নতুন প্রযুক্তি ও বৈশ্বিক সমস্যার সমাধান সম্ভব হবে।শুরুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইন্দোনেশিয়া নেগেরি পাদাং বিশ্ববিদ্যালয় (ইউএনপি) এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের পক্ষে ম্যাথমেটিক্স এন্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইউলকিফ্লি সমাঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

পবিপ্রবি ও ইন্দোনেশিয়া নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত

আপডেট সময় ০৬:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬