ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক স্বাস্থ্য অধিদপ্তরের আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষের সিন্ডিকেটের অভিযোগ আর্জেন্টিনা ফাইনালে হারের পর সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কুমিল্লা নগরীতে অভিযানে ৩ জনকে জরিমানা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন লামিন ইয়ামাল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য স্পেনের জয়ে যা লিখলেন শাকিব-বুবলী-অপু দাবি বাস্তবায়নে ৩ আগস্ট অবস্থান কর্মসূচির ঘোষণা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ের একক প্রতিবাদকারী শাকিলের জীবননাশের আশঙ্কা রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

পবিপ্রবিতে চালু হলো হেলথ সায়েন্স অনুষদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৫৮তম রিজেন্ট বোর্ড সভায় “ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্স” প্রতিষ্ঠার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবিত এই অনুষদের অধীনে প্রাথমিকভাবে তিনটি বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগগুলো হলো ফিজিওথেরাপি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এবং নার্সিং এ্যান্ড হেলথ সায়েন্স। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান বলেন,” এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন পেলেই পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে”।

উল্লেখ্য, পবিপ্রবিতে হেলথ সায়েন্স চালু হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের দক্ষিণাঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হবে।গ্র্যাজুয়েটদের জন্য দেশ বিদেশের হাসপাতাল, ফিটনেস সেন্টার ও ক্রীড়া সংস্থায় ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।এর ফলে দেশে দক্ষ ফিজিওথেরাপিস্ট,নার্স এবং স্পোর্টস বিশেষজ্ঞদের যে ঘাটতি রয়েছে তা পূরণ করা সম্ভব হবে। একইসঙ্গে এই অনুষদ স্বাস্থ্য বিজ্ঞান ভিওিক উচ্চ শিক্ষা,গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক

পবিপ্রবিতে চালু হলো হেলথ সায়েন্স অনুষদ

আপডেট সময় ০৭:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬