ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরটিয়ায় হাড়িয়া কামারপাড়া যাওয়ার রাস্তা বেহাল, দুর্ভোগে জনসাধারণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার ৫ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স মাঝ আকাশে ভেঙে গেল বিমানের জানালা, স্বামীকে বাঁচাতে যা করলেন স্ত্রী ৫১ লাখ টাকার জালিয়াতির অভিযোগে উপজেলা পরিষদের ৩ কর্মচারী বরখাস্ত আওয়ামী ফ্যাসিস্ট সমবায় কর্মকর্তা আফজালের অনিয়ম-দুর্নীতি দোকান, পার্কিং, শৌচাগার ইজারা-রেলের আনিসুরপ্রীতির অভিযোগ সিএজি নুরুল ইসলামের অর্থপাচার ও দুর্নীতি মেহেরপুরে ভোটকেন্দ্র সংস্কারে দুর্নীতি-অনিয়মের অভিযোগ মেহেরপুর খাদ্য গুদামে বোরো সংগ্রহে অনিয়ম, ওসিএলএসডি মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধায় হাসপাতালের ঠিকাদারের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা জেনারেল হাসপাতালের ঠিকাদার শাহাদত হোসেনের বিরুদ্ধে খাবার ও ওষুধ সরবরাহে অনিয়ম এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে হাসপাতালের সামনে ‘সচেতন নাগরিক’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে তাঁর লাইসেন্স বাতিল ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন খন্দকার জাকারিয়া জীম, খন্দকার আমির হামজা, আপেল মাহমুদ, সুজন মাহমুদ, রিফাতুন্নবী রিফাত, জাহিদ আরশাদ ও রাসেলসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত হাসপাতালের ঠিকাদার শাহাদত হোসেন দীর্ঘ ১৯ বছর ধরে হাসপাতালে খাবার ও ওষুধ সরবরাহে অনিয়ম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন। তাঁদের ভাষ্য, রোগীদের প্রাপ্য খাবারের অর্ধেকও দেওয়া হয় না। কয়েক দিন আগে স্থানীয় এমপি হাসপাতাল পরিদর্শনে এসে এমন চিত্র দেখেছেন বলেও তাঁরা দাবি করেন।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতে তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সাল থেকে খন্দকার শাহাদাত হোসেন বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে হাসপাতালে ঠিকাদারি কাজ করে আসছেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদার শাহাদত হোসেন বলেন, `যার লাইসেন্সে কাজ করি তাঁকে কমিশন দেওয়া লাগে, কাজ বের করতে টাকা লাগে—এগুলো কোথা থেকে আসবে। আউটসোর্সিংয়ে কাজ বের করার সময় কোটি টাকার মতো খরচ হয়। লোক ঢোকানোর সময় টাকা না নিলে এসব কেমনে উঠবে।’ এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্যও তিনি প্রতিবেদককে অনুরোধ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরটিয়ায় হাড়িয়া কামারপাড়া যাওয়ার রাস্তা বেহাল, দুর্ভোগে জনসাধারণ

গাইবান্ধায় হাসপাতালের ঠিকাদারের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০২:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬