ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম বেনাপোল কাস্টমস হাউসের ওয়্যারহাউস সুপার রনি ও এআরও মাইদুল সিন্ডিকেটে ৪৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জাতীয়তাবাদী আদর্শের কারনে আওয়ামী আমলে বঞ্চিত আব্দুলাহ্ আরেফ এখনও বঞ্চিত ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু টাঙ্গাইলে বিশ্বকাপ দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ১০ চাঁপাইনবাবগঞ্জে টোল ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াতের দুই এমপি চট্টগ্রামে পাহাড়ধসে মাটিচাপায় কিশোরীর মৃত্যু সাজা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে ফিরছেন ল্য পেন সিগন্যাল দিতেই দৌড়ে পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা

সিগন্যাল দিতেই দৌড়ে পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা

রাজধানীর বাড্ডা থানা এলাকায় একটি প্রাইভেটকারকে থামতে সিগন্যাল দেন সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। এ সময় গাড়ির চালক গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যান। পরে গাড়ির ব্যাগডালা খুলে সেখান থেকে পাঁচ বস্তা গাঁজা উদ্ধার করা হয়।

তিনি জানান, সকাল দশটার দিকে বেপরোয়াভাবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে চালিয়ে যাওয়ার সময় একটি নিশান মডেলের প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-ঘ-১১-৫৩১৭) সিগন্যাল দেওয়া হয়। পরে গাড়ি থামিয়ে ড্রাইভার দৌড়ে পালিয়ে যায়। এরপর গাড়ির ব্যাগডালা খুলে সেখানে সাদা পাঁচটি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুললে পাওয়া যায় ১০০ কেজি গাঁজা। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে উদ্ধার গাঁজা বাড্ডা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বাড্ডা থানা পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম

সিগন্যাল দিতেই দৌড়ে পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা

আপডেট সময় ০৩:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬