রাজবাড়ীতে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজবাড়ীর ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে মুরগিবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী সংলগ্ন  চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম জোহান। তিনি ফরিদপুর জেলার কোতয়ালী থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোশারফের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। পথে চন্দনী এলাকায় পৌঁছালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জোহানের মৃত্যু হয় এবং তার স্ত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে রেফার করেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে আটক করতে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৭:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬