সংবাদ শিরোনাম ::
দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে ইন্ডিয়া সেনবাগে জাসাসের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজবাড়ীতে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ধনী প্রেসিডেন্ট ট্রাম্প কসবায় ভুয়া প্রবেশপত্রে আটক ২ যে কোনো অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বোরহানউদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযান-এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১

বোরহানউদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযান-এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ০৫:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ১০০ গ্রাম অবৈধ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি)-মো. মনিরুজ্জামান এর তত্বাবধানে  পরিচালিত এ অভিযানে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
অভিযানে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম ও এসআই মো. মেহেদী হাসান। তাদের সঙ্গে ছিলেন পুলিশ সদস্য মো. মাহফুজ ও মো. মেহেদীসহ অন্যান্য সদস্যরা।
অভিযান চলাকালে বোরহানউদ্দিন থানাধীন এলাকা থেকে মো. আলম হাওলাদার (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার বড় মানিকা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে ইন্ডিয়া

বোরহানউদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযান-এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১

আপডেট সময় ০৫:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬