সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ধনী প্রেসিডেন্ট ট্রাম্প কসবায় ভুয়া প্রবেশপত্রে আটক ২ যে কোনো অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বোরহানউদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযান-এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হযরত শাহজালাল বিমানবন্দরে গ্যালাক্সির অবৈধ গ্রাউন্ড হ্যান্ডলিং ‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস কালুখালীতে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু, পরিদর্শনে ইউএনও

কালুখালীতে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু, পরিদর্শনে ইউএনও

রাজবাড়ীর কালুখালী উপজেলাতেও  শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি, সমমান ও আলিম পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ০২ জুলাই ২০২৬) পরীক্ষা চলাকালীন সময় কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি কেন্দ্রগুলোর পরীক্ষা কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ বছর কালুখালী উপজেলার তিনটি প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো— কালুখালী সরকারি কলেজ, কালুখালী মহিলা কলেজ এবং মাজবাড়ী সিদ্দিকীয়া আহম্মাদিয়া সেরাতুল হক আলিম মাদরাসা।
পরিদর্শনকালে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিনের সঙ্গে উপজেলা আইসিটি শিক্ষা কর্মকর্তা মোঃ মিলন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
উপজেলার কালুখালী সরকারি কলেজ কেন্দ্রে ১২৭ জন, কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে ২৮০ জন এবং মাজবাড়ী সিদ্দিকীয়া আহম্মাদিয়া সেরাতুল হক আলিম মাদরাসা কেন্দ্রে ৮০ জন আলিম পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সব মিলিয়ে উপজেলার তিনটি কেন্দ্রে মোট ৪৮৭ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন বলেন, “পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রসচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রে প্রবেশ থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রতিটি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

কালুখালীতে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু, পরিদর্শনে ইউএনও

আপডেট সময় ০৪:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬