ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

নওগাঁর মান্দায় ছাত্র-শিবিরের সভাপতির লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু অভিযোগ 

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লাঠির আঘাতে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত স্থানীয় ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি আপেল (২৫) সহ তার বাবা হায়দার আলী (৬৫), মা আলেফা বেগম (৫০) ও চাচা আব্দুল মতিন (৪০) নামে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
​রবিবার (০৭ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউপির ছুটিপুর বিলের বিবাদমান জমিতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ উপজেলার ছুটিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে বলে জানা গেছে ।
​অভিযুক্ত প্রধান আসামি আপেল (২৫) উপজেলার ভাঁরশো ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দ্বায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। সে একই এলাকার প্রতিবেশী হায়দার আলীর ছেলে। অন্য আসামিরা হলেন, কছিমুদ্দিন ওরফে বিশার ছেলে হায়দার আলী (৫৫) ও আব্দুল মতিন (৪০)।
জানতে চাইলে মান্দা উপজেলা ছাত্র-শিবিরের সভাপতি মাহমুদুল হাসান তার পদটি নিশ্চিত করে বলেন, আপেল ভাঁরশো ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দ্বায়িত্ব পালন করছে। এটা তাদের পারিবারিক দন্ড । রাজনৈতিক পদ ব্যবহার না করতে বলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন আসামিরা বিবাদমান জমিতে আমন ধানের চারা রোপণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে নিহত আব্দুল হামিদ চারা রোপণে বাধা প্রদান করলে আসামিরা উত্তেজিত হয়ে তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে আসামি আপেলের লাঠির আঘাতে আব্দুল হামিদ ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
​খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা আরও বলেন, রাজনৈতিক পদ ব্যবহার করে সে সব সময় প্রভাব বিস্তার করে আসছিলো এলাকাতে।
​এ ব্যাপারে মান্দা থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “জমি সংক্রান্ত বিরোধে আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রধান অভিযুক্তসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

নওগাঁর মান্দায় ছাত্র-শিবিরের সভাপতির লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু অভিযোগ 

আপডেট সময় ০৪:২১:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬