ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

কলকাতা থেকে মেসির ৭০ ফুট ভাস্কর্য সরিয়ে নেওয়ার চমকপ্রদ কারণ জানা গেল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৬৩৯ বার পড়া হয়েছে

ভারতের কলকাতায় স্থাপিত আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির সোনালি রঙের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১ জুন) ভাস্কর্যটি অপসারণের উদ্যোগ নেয় প্রশাসন।

গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফর উপলক্ষে বিশাল ওই ভাস্কর্যটি শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল। ভাস্কর্যে বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে উদযাপনের ভঙ্গিতে দেখা যায়। অনলাইনে যুক্ত হয়ে ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধনও করেছিলেন স্বয়ং মেসি।

পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি এএফপি-কে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে মেসির ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে।

আপাতত এটি সরকারি গুদামে রাখা হবে। পরবর্তীতে নতুন কোনো স্থানে স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধায়ের পৃষ্ঠপোষকতায় মেসির ভাস্কর্যটি নির্মিত হয়েছিল। সম্প্রতি দায়িত্ব পাওয়া ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রামাণিক ভাস্কর্যটিকে ‘দৃষ্টিকটু’ বলে মন্তব্য করেছিলেন। তার ওই মন্তব্যের কিছুদিনের মধ্যেই নিরাপত্তার কারণ দেখিয়ে সরিয়ে নেওয়া হলো ভাস্কর্যটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

কলকাতা থেকে মেসির ৭০ ফুট ভাস্কর্য সরিয়ে নেওয়ার চমকপ্রদ কারণ জানা গেল

আপডেট সময় ০৮:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬