সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

বাঞ্ছারামপুরের সোনারামপুর ভূমি অফিসে সরাসরি সেবা, সন্তোষ সেবা গ্রহীতাদের

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি), বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত থেকে সরাসরি সেবা কার্যক্রম পরিচালনা করেন। সকাল ৯টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কার্যক্রমে ভূমি সেবা নিতে আগত সাধারণ জনগণকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন সেবা প্রদান করা হয়। এ সময় নামজারি শুনানি গ্রহণ, নামজারি অনুমোদন, দাখিলা গ্রহণ ও অনুমোদনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। উপস্থিত সেবা গ্রহীতারা দ্রুত ও ঝামেলামুক্ত ভাবে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, আগে যেখানে দীর্ঘ সময় অপেক্ষা এবং দালালদের দৌরাত্ম্যের কারণে ভোগান্তিতে পড়তে হতো, সেখানে সরাসরি কর্মকর্তার উপস্থিতিতে সহজেই কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) জানান, জনগণের ভোগান্তি কমানো এবং মধ্যস্বত্বভোগী দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন ভূমি অফিসেও এ কার্যক্রম চালু করা হবে বলেও তিনি জানান। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সেবার মানোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

বাঞ্ছারামপুরের সোনারামপুর ভূমি অফিসে সরাসরি সেবা, সন্তোষ সেবা গ্রহীতাদের

আপডেট সময় ০৩:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬