সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০১:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫৭৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের সিটি পার্ক লেকে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে জল্লারপাড় এলাকার ওই লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- আল আমিন (১০) ও ইব্রাহিম (৮)। তারা সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। বর্তমানে তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকায় আলমাস মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

শিশু দুটির মা-বাবা জানান, শুক্রবার বিকেলে আল আমিন ও ইব্রাহিম লেকের সামনে বসা মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর অনেক সময় পার হলেও তারা আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

একপর্যায়ে লেকের পাড়ে গিয়ে তারা দুই শিশুর পরনের পাঞ্জাবি ও জুতা পড়ে থাকতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় লেকে নেমে খোঁজাখুঁজি চালানো হয়। কিছু সময়ের মধ্যে প্রথমে আল আমিন এবং পরে ইব্রাহিমকে পানি থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাদের দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকের পানিতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০১:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬