ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে অপহরণ মামলার ভিকটিমকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত পাঁচজন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।

এরআগে গত বুধবার (১৫ এপ্রিল) তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের মো. শাহীন শেখের ছেলে ইমন শেখ (২২), আলাদীপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্লার ছেলে মো. জুয়েল মোল্লা ওরফে নিপু (২৬), বড় বারেক গ্রামের মো. জব্বর সরদারের মেয়ে রিনা খাতুন (২৪), গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের সামাদ মোল্লার ছেলে আব্দুল আলিম (২৫) ও স্বরূপ পারচক গ্রামের আসলাম শেখের ছেলে মো. রুবেল শেখ (২৫)। আসামিদের কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল বিকেল আনুমানিক ৫টার দিকে উজ্জ্বল ভৌমিক (৫৫) রাজবাড়ী শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ৪/৫ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে ভিকটিমের স্বজনরা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী শেফালী ভৌমিক বাদী হয়ে গত ১৪ এপ্রিল রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩৬৪/৩৮৫/৩৮৬ ধারায় রুজু করা হয় এবং তদন্তভার দেওয়া হয় এসআই মো. রুস্তম আলীর ওপর। পরে এসআই রুস্তম আলীর নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  দুপুরে পাবনা জেলার আমিনপুর থানার ঢালার চর এলাকা থেকে অপহৃত উজ্জ্বল ভৌমিককে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি ইমন শেখ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে এবং অন্যান্য আসামিদের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে জুয়েল মোল্লা ওরফে নিপুর বিরুদ্ধে ২টি হত্যা মামলা ও ১টি অস্ত্র মামলা আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৮:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬