ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির মার্চের অপরাধ সভায় শ্রেষ্ঠ মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানা হাজারীবাগ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কর্মকর্তা ও ইউনিটকে পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার তুলে দেন ডিএমপির (ভারপ্রাপ্ত) পুলিশ কমিশনার মো. সরওয়ার।

মার্চ মাসে অপরাধ বিভাগে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ এবং শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে হাজারীবাগ থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী জোনের এসি মো. জাহিদ হোসেন।

শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন খিলগাঁও থানার উপ পরিদের্শক (এসআই) আবু সায়েম এবং ভাটারা থানার এসআই হাফিজুর রহমান। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মন্ডল পলাশ ও মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান।

গোয়েন্দা বিভাগে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

ট্রাফিক বিভাগে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন মহাখালী ট্রাফিক জোনের সার্জেন্ট আঞ্জুম আল-হাসিব এবং মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম।

কনফারেন্সে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএমপির মার্চের অপরাধ সভায় শ্রেষ্ঠ মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানা হাজারীবাগ

আপডেট সময় ০৮:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬