খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৩৩৩ শিশু। এছাড়া ৬৮ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ১০ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সর্বোচ্চ ৫২৪ শিশু।
এছাড়া মাগুরায় ১৮৬, যশোরে ১৫৮ শিশু, খুলনায় ১৩৩, মেহেরপুরে ৮৫, সাতক্ষীরায় ৭২, ঝিনাইদহে ৬৪, নড়াইলে ৪৫, বাগেরহাটে ৩৪ এবং চুয়াডাঙ্গায় ৩২ জন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৯৭ শিশু। এরমধ্যে কুষ্টিয়ায় ৩৯, সাতক্ষীরায় ২, খুলনায় ৭, যশোরে ১৩, বাগেরহাটে ১৩, চুয়াডাঙ্গায় ৩, ঝিনাইদহে ৪, মাগুরায় ৮, নড়াইলে ৭ ও মেহেরপুরে এক শিশু ভর্তি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















