ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির সময় ভুলে ফেলে যাওয়া ফোনের সূত্র ধরে ৭ ডাকাত গ্রেপ্তার

গেল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে একটি চীনা কোম্পানিতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ডাকাতির সময় ভুলে ফেলে যাওয়া একটি ফোনের সূত্র ধরেই এই ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের এই তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মাসুদ রানা (৪৩), নাসির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪), মো. মামুন (৩২)।

মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কেরানীগঞ্জে চীনা নাগরিক পরিচালিত একটা ফ্যাক্টরিতে ডাকাত ঢুকে একজন চীনা নাগরিককে গুরুতর জখম করে এবং কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

ঘটনার বিবরণে তিনি জানান, গত ১৪ এপ্রিল ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ইয়াংজিয়াং প্রকল্পের মেইন গেট দিয়ে ঢুকে গার্ডকে বেঁধে অফিসিয়াল বিল্ডিংয়ের দোতালায় গিয়ে একজন চাইনিজ নাগরিককে তারা অস্ত্রের মুখে জিম্মি করে।

প্রাথমিক তদন্তের তথ্য জানিয়ে তিনি আরও বলেন, ডাকাতরা বিভিন্ন দলে ভাগ হয়। একটি দল মেইন গেটের বাইরে থাকে। আরেকটা দল থাকে মেইন গেটের ভিতরে। যারা গার্ডদের নিয়ন্ত্রণ করছিল। আরেকটি দল গ্রাউন্ড ফ্লোরে যে চাইনিজ নাগরিক ছিল তাকে জিম্মি করে রাখে এবং আরেকটা দল ওপরে গিয়ে বিভিন্ন জায়গায় মালামাল টাকা-পয়সা লুট করতে থাকে। এরপর তারা ওই ভবনের ভেতরে থাকা সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে। যখন তারা বিভিন্ন মালামাল লুট করতে থাকে তখন একজন চাইনিজ নাগরিক তাদের বাধা দিলে ওই চাইনিজ নাগরিককে কুপিয়ে জখম করে ওই ডাকাতদল।

র‌্যাব কর্মকর্তা বলেন, পরবর্তীতে আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। আর ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের একটা ফোন রেখে চলে যায়। সেটার সূত্র ধরেই আমরা পাঁচজনকে গ্রেপ্তার করি।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে তিনটি বিদেশি দামি ব্রান্ডের ঘড়ি, দুটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। লুট হওয়া বাকি মালামাল উদ্ধার ও এই দলে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাকাতির সময় ভুলে ফেলে যাওয়া ফোনের সূত্র ধরে ৭ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬