সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ল বৃদ্ধ

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:৩০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫৭১ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের লাইন থেকে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-ফরিদপুর রেলপথের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী গ্রামসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম  ইউনুস মাতুব্বর (৬০)। তিনি নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানায়, ওই বৃদ্ধের একটি ছাগল ছুটে গিয়ে রেলপথের ওপর উঠে যায়। ওই সময় ট্রেন আসতে দেখে ওই বৃদ্ধ দ্রুত ছাগলটিকে বাঁচাতে রেলপথে উঠে ছাগলটিকে ধরতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে মৃতের পরিবারের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ল বৃদ্ধ

আপডেট সময় ০৪:৩০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬