ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেরোবিতে চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভিক্ষা চাই, রাস্তাটা করে দিন ফেনীতে হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে এএইএফআইওরিয়েন্টেশন অনুষ্ঠিত ফেনীতে জ্বালানি তেল সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা রক্ষায় জরুরি সভা অনুষ্ঠিত চার সিটিতে লক্ষ্যমাত্রার ৯২ শতাংশ শিশুর টিকা সম্পন্ন ৩ কোটি টাকা দিয়ে বদলি! এক বছরে ২০ কোটির সম্পদের অভিযোগ সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে হয়তোবা আরো ৩ বছর জাতীয় দলে খেলতে পারতাম : রুবেল ট্রাম্পের চাপের মুখে নতি স্বীকার করবে না যুক্তরাজ্য বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স

‘তেল নেই’ লেখা সেই পাম্পে ফের মিলল তিন হাজার ২৬৯ লিটার পেট্রোল

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশন’-কে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ওই পাম্পে অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে স্টোরেজ যাচাই করা হলে সেখানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুতের প্রমাণ পাওয়া যায়। পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও জনভোগান্তি সৃষ্টি করে বিক্রয় কার্যক্রম বন্ধ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একই সঙ্গে মজুতকৃত পেট্রোল সাধারণ গ্রাহকদের কাছে বিক্রির নির্দেশ দিয়ে পুনরায় বিক্রয় কার্যক্রম শুরু করানো হয়।

উল্লেখ্য, এই ফিলিং স্টেশনটি এর আগেও একই ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ছিল। এর আগে পরিচালিত অন্য এক অভিযানে এই পাম্প থেকে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন জব্দ করেছিল ভ্রাম্যমাণ আদালত। সে সময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

‘তেল নেই’ লেখা সেই পাম্পে ফের মিলল তিন হাজার ২৬৯ লিটার পেট্রোল

আপডেট সময় ০৭:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬