সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

সাভারে দুই ছাত্রের মারামারিতে প্রাণ গেল একজনের

ঢাকার সাভার থানাধীন হেমায়েতপুর শরিয়াতুল কুরআন মাদরাসার আবাসিক কক্ষে দুই ছাত্রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে গোলাম রহিম (১৩) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গোলাম রহিমের বাড়ি সাভারের জাদুরচর গ্রামে। তার বাবার নাম আমিরুল ইসলাম।

হাসপাতালে নিহতের বড় ভাই রাব্বি জানান, গতরাত ১১টার দিকে মাদরাসার আবাসিক কক্ষে নিহত রহিমের সঙ্গে অন্য এক ছাত্রের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে রহিম গুরুতর আহত হলে মাদরাসার শিক্ষকরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

সাভারে দুই ছাত্রের মারামারিতে প্রাণ গেল একজনের

আপডেট সময় ০১:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬