ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যাকে নিয়ে চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ গণপূর্তের লাইসেন্স শাখায় চলছে বেপরোয়া ঘুষ বাণিজ্য গণপূর্ত অধিদপ্তরের বরখাস্তকৃত প্রকৌশলী সাইফুজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রটোকল অফিসার আমিনুর’র ক্ষমতার রাজত্ব চলছে গাড়িচালক এখন কোটিপতি, নেপথ্যে ভাই ছিলেন ‘উপদেষ্টার এপিএস’ ‘চেক ডেলিভারি’ কৌশলে বাজাজ মামুন চক্রের বিস্ময়কর উত্থান ! ঢাকা জেলা রেজিস্ট্রার অফিসে পদোন্নতি বাণিজ্যের অভিযোগ: টাকা দিলেই তালিকার শীর্ষে ফরেনসিক অডিটে মিলল প্রিমিয়ার ব্যাংকের ৩ হাজার ৮৮ কোটি টাকার দুর্নীতি যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগ

মদ্যপ ওয়ার্নারের কাণ্ডকে ‘খুব গুরুত্ব দিয়ে দেখছে’ ক্রিকেট অস্ট্রেলিয়া

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

মদ্যপ ওয়ার্নারের কাণ্ডকে ‘খুব গুরুত্ব দিয়ে দেখছে’ ক্রিকেট অস্ট্রেলিয়া
সিডনিতে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে বড্ড বিপদে পড়েছেন ডেভিড ওয়ার্নার। রুটিন ব্রিদ টেস্টে তার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। আগামী ৭ মে তাকে আদালতে হাজিরা দিতে হবে। যদিও একাধিক প্রতিবেদন জানিয়েছে, চলতি পাকিস্তান সুপার লিগে তার অংশগ্রহণের ওপর এই মামলার প্রভাব পড়বে না।
এবার এনিয়ে মুখ খুলল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। তাদের পক্ষে এক বক্তব্য দিয়েছে ক্রিকেট নিউ সাউথ ওয়েলস। তারা এই পরিস্থিতির গুরুত্ব স্বীকার করে জানিয়েছে, আইনি প্রক্রিয়া চলাকালে ওয়ার্নার তাদের পূর্ণ সমর্থন পাবেন।

ওয়ার্নারের মাতাল হয়ে গাড়ি চালানোর মামলায় নতুন তথ্য
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ওয়ার্নার গ্রেপ্তার
সংস্থার প্রধান নির্বাহী লি জারমন এক সাক্ষাৎকারে এএফপি-কে বলেছেন, ‘ক্রিকেট নিউ সাউথ ওয়েলস মদ্যপ অবস্থায় গাড়ি চালনা পরিহারসহ নিরাপদ ড্রাইভিংকে দৃঢ়ভাবে সমর্থন করে। এই ধরনের ঘটনাকে খুব গুরুত্ব সহকারে দেখি।’

তিনি আরও বলেছেন, ‘এই ধরনের অভিযোগগুলোর গুরুত্ব সম্পর্কে ভালোভাবে জানে ডেভিড। পরবর্তী প্রক্রিয়াগুলোতে আমরা তাকে সমর্থন দেবো।’

নিউজকর্প এক প্রতিবেদনে এই বিষয়ে নতুন তথ্যের দাবি করে জানিয়েছে– ওয়ার্নার পুলিশ কর্মকর্তাদের বলেছেন, এক বন্ধুর সঙ্গে তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন তিনি। তারপর নিজেই গাড়ি চালিয়ে মারৌব্রায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।

পুলিশের বিবৃতিতে আগের দিন জানানো হয়, ব্রিদ টেস্ট সাইটের ঠিক কিছুটা আগে আকস্মিকভাবে একটি গাড়ি থেমে যায় এবং পার্ক করার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় ট্রাফিক পুলিশ কর্মকর্তারা গাড়িটির কাছে যান এবং চালককে পরীক্ষা করেন। প্রাথমিক পরীক্ষায় পজিটিভ আসার পর তাকে নিকটস্থ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

সেখানে দ্বিতীয়বার পরীক্ষায় ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা নিউ সাউথ ওয়েলসের নির্ধারিত আইনি সীমার দ্বিগুণেরও বেশি।

ওয়ার্নারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। আগামী ৭ মে তাকে আদালতে হাজিরা দিতে হবে। নিউ সাউথ ওয়েলসের আইন অনুযায়ী, ০.০৮ থেকে ০.১৪৯ মাত্রার অ্যালকোহল রক্তে থাকলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়, যার শাস্তি হিসেবে বড় অংকের জরিমানা এমনকি জেলও হতে পারে।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংসের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিপক্ষে রয়েছে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ছোট বিরতিতে ছুটি নিয়ে দেশে ফিরেছেন তিনি। এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি করাচি কিংস ম্যানেজমেন্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাকে নিয়ে চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ

মদ্যপ ওয়ার্নারের কাণ্ডকে ‘খুব গুরুত্ব দিয়ে দেখছে’ ক্রিকেট অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৯:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬