সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম আমিন বাজারে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসাছাত্র নি’হ’ত, আহত ৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা অতিরিক্ত বিলের কারণ ও সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব জয় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ইংলিশ তারকা ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করলেন চৌধুরী নায়াব ইউসুফ, এমপি  মুহূর্তেই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রোনালদো, সতর্ক স্পেন কোচ

জয় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ইংলিশ তারকা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের জয়ের উৎসব পণ্ড করে দিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। আজতেকা স্টেডিয়ামে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে মেক্সিকো হারিয়ে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড।ম্যাচ শেষে উল্লাস করার সময় আহত হন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

৩৬ বছর বয়সী এই খেলোয়াড় কব্জিতে গুরুতর চোট পাওয়ার কথা নিশ্চিত করেছেন দলটির কোচ টমাস টুখেল।
মেক্সিকোকে হারিয়ে এক দিকের গোলপোস্টের পিছনে ইংল্যান্ডের সমর্থকদের সামনে উল্লাস করছিলেন হ্যারি কেইনরা। গান গাইছিলেন খেলোয়াড়েরা। এরমাঝে উল্লাসের মাঝে মাঠের ধারের বোর্ড টপকাতে গিয়ে পা পিছলে পড়েন হেন্ডারসন।

বাজে ভাবে পড়েন তিনি।
সতীর্থকে পড়ে যেতে দেখে ইংল্যান্ডের ফুটবলারেরা ছুটে যান। সকলে গোল করে ঘিরে রাখেন তাঁকে। ফিজিয়ো কিছুক্ষণ সেখানে হেন্ডারসনের চোট খতিয়ে দেখে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তার পরেই দেখা যায়, স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।

এতে কোচ টমাস টুখেলকে বেশ চিন্তিত দেখায়।
পরে সাংবাদিকদের সামনে হেন্ডারসনের চোট নিয়ে টুখেল বলেন, ‘ও পড়ে গিয়ে চোট পেয়েছে। ওর কব্জিতে লেগেছে।’ তবে হেন্ডারসনের চোট কতটা গুরুতর তা বলেননি কোচ।

ইংল্যান্ডের এই দলে হেন্ডারসন অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে এক জন। তিনি সাধারণত প্রথম একাদশে থাকেন না। কিন্তু কঠিন পরিস্থিতিতে তাঁর উপর ভরসা করেন টুখেল। মেক্সিকো ম্যাচ যদি অতিরিক্ত সময়ে গড়াত, তা হলে হয়তো হেন্ডারসনকে নামাতেন তিনি। কিন্তু তার প্রয়োজন পড়েনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ

জয় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ইংলিশ তারকা

আপডেট সময় ০৬:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬