ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

এফওয়াইপির আয়োজনে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’ অনুষ্ঠিত

রাজধানীতে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) বিকেলে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে ফোরাম ফর ইয়াং প্রফেশনালস (এফওয়াইপি) আয়োজিত এ সম্মেলনে স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. রাশেদ উল হক সরকার। এতে কনসেপ্ট নোট  উপস্থাপন করেন এফওয়াইপির কার্যনির্বাহী সদস্য আপন জহির। সম্মেলনে দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষাবিদ ও তরুণ পেশাজীবীরা অংশ নেন।

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পর্যায়ে রয়েছে। এ সময় তরুণ চিকিৎসকরাই প্রযুক্তি ও ক্লিনিক্যাল দক্ষতার সমন্বয়ে আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আলোচনায় অংশ নেন ডা. আমিনুল হাসান (সহকারী অধ্যাপক, রাজশাহী মেডিকেল কলেজ), ডা. মাশরুর সাকলায়েন (সহকারী রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ), জান্নাতুল ইলমি সূচনা (প্রভাষক, হাবিবুল্লাহ বাহার কলেজ) এবং সরকার মাসুদ হাসান (ম্যানেজিং ডিরেক্টর, মাসউডস কনসালটেন্সি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফওআইপির নির্বাহী সদস্য মো. আবদুল্লাহ হামিম।

ডা. আমিনুল হাসান বলেন, প্রথাগত চিকিৎসার পাশাপাশি প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা সম্ভব।

অন্যদিকে, জান্নাতুল ইলমি সূচনা বলেন, মানসিক স্বাস্থ্যের বিষয়টি সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

এফওয়াইপির আয়োজনে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬