ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন এ জাতির উন্নয়নে যদি আমাদের প্রধানমন্ত্রী ব্যর্থ হন তাহলে আল্লাহই ভালো জানে এ জাতিকে আর কে ঠিক করতে পারবে!

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নরগে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আয়োজিত এক প্রশিক্ষণ সেমিনারে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনোদিন কি শুনেছেন মন্ত্রীরা প্রতিদিন মন্ত্রণালয়ে সকাল পৌনে নয়টার সচিবালয়ে যায়? এখন যেতে বাধ্য কারণ বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী রাজপ্রাসাদ ছেড়ে সকালেই সচিবালয়ে এসে অফিস করেন। তিনি অফিসে এসে প্রতিদিনই কোনো না কোনো মন্ত্রণালয় পরিদর্শন করতে যান। আমরা জাতির মধ্যে একটি পরিবর্তন আনতে চাই সে লক্ষ্যে আমরা সবাই বদ্ধ পরিকর।

সেমিনারে মন্ত্রী বলেন, টিকা প্রদান কাজে নিয়োজিত ১৩০৬ জন স্বাস্থ্য সহায়তাকারীর ৯ মাস তাদের নির্ধারিত বেতন পাচ্ছে না, এটা তাদের মধ্যে অনেক বড় একটি কষ্ট। এছাড়া স্বাস্থ্য সহকারী, সহ-স্বাস্থ্য সহকারী ও পরিদর্শক মিলে ২৫ হাজারের বেশি, যাদের প্রোমোশন আটকে আছে। আমি তাদের আশ্বস্ত করতে চাই আজকে বা আগামীকালের মধ্যেই তাদের প্রতিনিধিদের ডেকে আমরা একটি সন্তোষজনক বিষয় ফয়সালা করবো, যাতে তারা খুশি হন। আমার শুধু অনুরোধ থাকবে, জাতির এ দুর্যোগের সময় তারা যেন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেন।

এ সময় ডাক্তারদের অবদান ও মানবিকতার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, পৃথিবীতে আল্লাহর পরেই মানুষকে কেউ বাঁচিয়ে রাখে তারা হলেন আমাদের চিকিৎসকরা। আমি চিকিৎসকদের প্রতি করব আপনারা মেডিকেল ইথিকসের মধ্যে সবচেয়ে বড় বিষয় ‘বিশ্বাস’-কে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন– স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. একেএম আজিজুল হক, শিশু সংক্রামক রোগ ও কমিউনিটি শিশুস্বাস্থ্য ইউনিটের ইনচার্জ প্রফেসর ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম, আইসিসিডিআরবি এর নির্বাহী পরিচালক প্রফেসর ডা. তাহমিদ আহমেদ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন

আপডেট সময় ০৪:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬