ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক হাফিজ ইব্রাহিম কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম আর্জেন্টিনার জয়ের আনন্দে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত ইরানের তেল রপ্তানিতে আবারও মার্কিন নিষেধাজ্ঞা রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ দিল মিশর জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে : ইসি সানাউল্লাহ সেমির টিকেটে চোখ, মরক্কোর প্রতিশোধ নাকি ফরাসি উত্তাপ? অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝালকাঠিতে এলজিইডির প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ।

‎টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
‎রোববার (১৫ মার্চ) সকালে রানাশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়।
‎চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান । এছাড়া উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা আক্তার (৭, ৮ ও ৯নং ওয়ার্ড), ৭নং ওয়ার্ডের সদস্য লিটন হোসেন, ৮নং ওয়ার্ডের সদস্য লুতফর রহমান এবং ৯নং ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন।
‎ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান খাঁন জানান, ঈদকে সামনে রেখে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত হতদরিদ্র পরিবারের মাঝে স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
‎চাল গ্রহণকারী স্থানীয় উপকারভোগীরা জানান, ঈদের আগে বিনামূল্যে ১০ কেজি চাল পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন এবং এতে তাদের পরিবারের খাদ্যসংকট কিছুটা লাঘব হয়েছে।
‎সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পুরো বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক হাফিজ ইব্রাহিম কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ।

আপডেট সময় ০৮:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬