ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী “বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ ৩০ দিনের মধ্যেই অন্য বিভাগে পদায়ন নদীবন্দর শাখার সাবেক কর্মকর্তা আরিফ উদ্দিনের এমপির স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকার ঋণ নেওয়ার চেষ্টা অভিযোগের কেন্দ্রে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক আকতার জাহান কাঁকন রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ইউসুফের অঢেল সম্পদের পাহাড় ইউএইচএফ টেন্ডারে ‘মটোরোলা ফাঁদ’ বিপাকে ডিপিডিসি ময়মনসিংহের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে ‘ঘর বাণিজ্যের’ অভিযোগ

বাংলাদেশের যুব ‌‌‘অলিম্পিক’ শুরু

‘বুকে হাত রেখে, বিজয়ের বেশে ছুঁয়ে দেব আসমান’ স্লোগান নিয়ে আজ থেকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) আয়োজনে দেশব্যাপি শুরু হয়েছে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’। সোমবার প্রথম দিনে দেশের ১১টি জেলায় (জয়পুরহাট, চাঁদপুর, নরসিংদী নীলফামারী, ময়মনসিংহ, কুড়িগ্রাম, রাঙামাটি, বরগুনা, লক্ষীপুর নোয়াখালী ও চট্টগ্রাম) গেমস উদ্বোধন হয়েছে। 

নীলফামারীতে কাবাডি প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছে যুব গেমস। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। নরসিংদীতে মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান। এদিকে লক্ষীপুরে যুব গেমসের উদ্বোধন করেন লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন নয়ন।

চাঁদপুরে যুব গেমসের খেলা শুরু হয়েছে। তবে ৪ জানুয়ারি চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জেলা পর্যায়ের খেলা উদ্বোধন করবেন শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি এমপি। আগামীকাল ৩ জানুয়ারি ৮ জেলায় (ঠাকুরগাঁও, নীলফামারী, নরসিংদী, নোয়াখালী, কক্সবাজার, রাঙামাটি, লক্ষীপুর ও বগুড়ায় ) যুব গেমসের খেলা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে আন্ত:উপজেলা পর্যায়ের এই খেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী

বাংলাদেশের যুব ‌‌‘অলিম্পিক’ শুরু

আপডেট সময় ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩