ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

অব্যাহতিপ্রাপ্ত নেতা-কর্মীদের ফিরিয়ে নিতে জিএম কাদরকে চিঠি রওশনের

জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত নেতা-কর্মীদের ফিরিয়ে নিতে দলের চেয়ারম্যান গোলাম কাদেরকে নির্দেশ দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। বুধবার (২১ সেপ্টেম্বর) রওশন তার সংসদের প্যাডে সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেন।

চিঠিতে রওশন উল্লেখ করেন, ‘গঠনতন্ত্রের ২০-এর উপধারা-১ অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতাবলে চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা এবং মৌলিক অধিকার পরিপন্থী ধারা ২০-এর উপধারা ১ (১) – এর ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ  এবং উপধারা ২-এর ক, খ, গ এবং উপধারা-৩ এ বর্ণিত অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীমূলক বিধান স্থগিত করে জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত ও কমিটি থেকে বাদ দেওয়া সব নেতা-কর্মীকে পার্টিতে অন্তর্ভুক্তির আদেশ দেওয়া যাচ্ছে।’

চিঠিতে রওশন এরশাদ আরও বলেন, সদ্য অব্যাহতিপ্রাপ্ত মসিউর রহমান রাঙ্গা, জিয়াউল হক মৃধা, আবদুল গাফফার বিশ্বাস, এম এ সাত্তার, দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, কাজী মামুনুর রশীদ, ইকবাল হোসেন রাজু আরও অনেককে দলে আগের পদে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

অব্যাহতিপ্রাপ্ত নেতা-কর্মীদের ফিরিয়ে নিতে জিএম কাদরকে চিঠি রওশনের

আপডেট সময় ০২:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২