ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চমেক হাসপাতালে আরও ৬ দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ছয় দালালকে আটক করেছে পুলিশ। রোববার (১ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—মো. নূর হোসেন (৩৮), মো. মহসিন সরকার (২৩), মো. শফিউল বশর (১৯), ইরফানুল আলম তুষায় (২৪), জয় ধর (২৪) ও ইমন সরকার (২৪)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রোববার সকালে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের সামনে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করা অবস্থায় ছয় দালালকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ১৪ ডিসেম্বর চমেক হাসপাতাল থেকে মো. সাহাব উদ্দিন (২৮) নামে এক দালালকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েকদিন পর ২০ ডিসেম্বর সোহেল রানা (২৪), ইমতিয়াজ আহমেদ (২১) ও মো. ইমন (২৪) নামে আরও তিন দালালকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ ২৩ ডিসেম্বর মোরশেদ আলম (৪০) নামে থেকে আরেক দালালকে গ্রেপ্তার করে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চমেক হাসপাতালে আরও ৬ দালাল আটক

আপডেট সময় ০৬:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩