ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার আইনে গুজব-মানহানির ধারা সুনির্দিষ্ট করার সুপারিশ উন্নয়ন সহযোগীদের পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ১০ উদ্যোক্তাকে যুব ঋণ দিলেন প্রতিমন্ত্রী ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি রিমনের হাজার কোটি টাকার লেনদেন শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল? ভারতের হত্যা মামলায় নামের ভুলে ১৮ বছর কারাভোগ, চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার

চ্যালেঞ্জ মোকাবিলায় দূতদের প্রস্তুত থাকার বার্তা দেবে ঢাকা

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট, বৈশ্বিক মেরুকরণ, ২০১৪ সালের শুরুতে বাংলাদেশের জাতীয় নির্বাচন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকবিলাসহ নানা কারণে ২০২৩ সালকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। বৈশ্বিকভাবে নতুন কোনো চ্যালেঞ্জ সামনে এলে, সেগুলো মোকাবিলায় প্রস্তুত থাকতে বছরের শুরুর দিন বিদেশে বাংলাদেশের মিশনপ্রধান তথা রাষ্ট্রদূত/হাইকমিশনারদের নিয়ে বৈঠকে বসছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ভার্চুয়াল বৈঠক রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। ৮১ মিশনের প্রধানদের নিয়ে আয়োজিত বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনও থাকবেন বৈঠকে।

বিদেশি মিশনে দায়িত্বরত দূতদের সঙ্গে কথা বলে জানা যায়, খুব কম সময়ের নোটিশে বছরের শুরুর দিনে বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বার্তা পেয়েছেন। নির্দিষ্ট করে কোনো বার্তা না পেলেও দূতরা মনে করছেন, করোনা মহামারির প্রভাবের পর ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিকভাবে যে মেরুকরণের সৃষ্টি হয়েছে, এতে করে প্রতিনিয়ত কূটনৈতিক চ্যালেঞ্জ বাড়ছে। বাংলাদেশকেও অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি বৈশ্বিক রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। নতুন বছরে পুরোনা এসব চ্যালেঞ্জ ছাড়াও নতুন কোনো চ্যালেঞ্জ সামনে এলে দূতদের মোকাবিলা করার বার্তা দেবে মন্ত্রণালয়।

আরেক রাষ্ট্রদূত জানান, বিভিন্ন দিকনির্দেশনা আসতে পারে বলে মনে হচ্ছে। হয়তো মিশন প্রধানদের আরও সক্রিয় থাকার বার্তা দেবেন মন্ত্রী। জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ইংরেজি নববর্ষের প্রথম দিনে সব মিশন প্রধানের সঙ্গে আমাদের আলাপ হবে। ৮১ মিশনের সঙ্গে আলাপ করব। ভবিষ্যতে আমরা কী করতে করতে পারি, এটা নিয়ে কথা হবে।

কী বার্তা দেওয়া হবে দূতদের- জানতে চাইলে মোমেন বলেন, অনেক বার্তা আছে। আগে তাদের সঙ্গে আলাপ করি। স্মার্ট বাংলাদেশের একটি পরিকল্পনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এটা অর্জন করতে হলে আমাদের মিশন প্রধানরা কী কাজ করতে পারবেন, কীভাবে অর্জন করবেন এসব বহু খুটিনাটি বিষয় আছে।

তিনি বলেন, অর্থনৈতিক কূটনীতির কতদূর হলো, কি পর্যায় আছে; আপডেট চাই। আমাদের জন কূটনীতির আপডেট নিতে চাই। এসব একাধিক ইস্যু নিয়ে আমরা আলাপ করব।

বৈঠকের বিষয়ে কূটনৈতিক সূত্রগুলো বলছে, ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নতুন বছর তথা ২০২৩ সাল খুব গুরত্বপূর্ণ বছর। এ সময়ে কূটনৈতিকভাবে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। বৈশ্বিকভাবে যুক্ত হতে পারে আরও নতুন নতুন চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঠিক রাখা, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, নতুন বিদেশি বিনিয়োগ নিয়ে আসাসহ দূতদের আরও সক্রিয় থাকার বার্তা দেওয়া হবে।

কূটনৈতিক সূত্র আরও বলছে, বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার ও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের পরামর্শে বিরক্ত সরকার। পাশাপাশি বাংলাদেশ নিয়ে পরাশক্তিদের টানাটানি কিংবা নির্বাচনকে সামনে রেখে বিদেশে বসে দেশ-বিরোধী প্রচারণা বন্ধে দূতদের কাছ থেকে আরও বেশি সহযোগিতা ও সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার আইনে গুজব-মানহানির ধারা সুনির্দিষ্ট করার সুপারিশ উন্নয়ন সহযোগীদের

চ্যালেঞ্জ মোকাবিলায় দূতদের প্রস্তুত থাকার বার্তা দেবে ঢাকা

আপডেট সময় ০৪:১৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩