ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন সুস্মিতা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৫ বার পড়া হয়েছে

ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির প্রেমের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই টালিউডে চলছে আলোচনা। গত বছরের মাঝামাঝি সময় থেকে এ নিয়ে আলোচনা শুরু হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সুস্মিতা। জানিয়েছেন, আপাতত তিনি কারও সঙ্গে সম্পর্কে নেই এমনকি কোনো সঙ্গীও খুঁজছেন না।

মূলত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং চলাকালীন সৃজিত ও সুস্মিতার ঘনিষ্ঠতা বাড়ে। সমুদ্রসৈকতে দুজনের একটি সেলফি ভাইরাল হওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন তৈরি হয়। তবে ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে ভারতীয় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে সুস্মিতা বলেন, আমার কোনো ভ্যালেন্টাইন নেই, আমি পুরোপুরি সিঙ্গেল। আপাতত কাউকে খুঁজছিও না। কাজ নিয়েই ব্যস্ত আছি, বিকেলে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা আছে।

এর আগেও সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে সুস্মিতা জানিয়েছিলেন, তারা শুধুই ভালো বন্ধু। অন্যদিকে পরিচালক সৃজিতও এই গুঞ্জনকে হেসেই উড়িয়ে দিয়েছিলেন। একটি সেলফি নিয়ে এত জল্পনা না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ২০২৫ সালে বাস করছি, সবার রিল্যাক্স থাকা উচিত।

উল্লেখ্য, সৃজিত মুখার্জির নতুন প্রেম নিয়ে আলোচনা চললেও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে এখনো তার আইনত বিচ্ছেদ হয়নি। ২০১৯ সালে এই তারকা দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং কলকাতায় সংসার পেতেছিলেন। তবে গত এক বছরেরও বেশি সময় ধরে মিথিলা তার কন্যা আইরা বাংলাদেশেই রয়েছেন। কাজের প্রয়োজন ছাড়া এখন তাকে কলকাতায় খুব একটা দেখা যায় না। সৃজিত-মিথিলার দূরত্বের এই আবহেই সুস্মিতার সঙ্গে পরিচালকের নাম জড়িয়ে নতুন এই গুঞ্জন তৈরি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার

সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন সুস্মিতা

আপডেট সময় ১২:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬