ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের

বৃ‌ত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ পাকিস্তানে পৌঁছেছে

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৪৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭০৭ বার পড়া হয়েছে

পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডোরের আওতাধীন আল্লামা মুহাম্মদ ইকবাল বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ পাকিস্তানে পৌঁছেছে। রোববার (১৫ ফেব্রুয়া‌রি) ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশন বল‌ছে, বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীরা পা‌কিস্তা‌নের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করবে। এই উদ্যোগের মূল লক্ষ্য দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতা জোরদার করা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করা।

পাকিস্তানে পৌঁছানোর পর বিমানবন্দরে দেশটির উচ্চশিক্ষা কমিশন ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান। হাইক‌মিশন আরও জানায়, খুব শিগগিরই পরবর্তী ব্যাচের জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। সকল শিক্ষার্থীর শিক্ষাগত সাফল্য এবং পাকিস্তানে তাদের ফলপ্রসূ অবস্থান কামনা করছে হাইক‌মিশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের

বৃ‌ত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ পাকিস্তানে পৌঁছেছে

আপডেট সময় ১১:৪৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬