ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের : হাসনাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেয়া শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আশা করছি ভোটের পরিবেশ শেষ পর্যন্ত সুন্দর থাকবে। গত দুইদিন জুলাই আন্দোলনে হামলাকারীরাই ভোটারদের ভয় দেখানোসহ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। উৎসবমুখর পরিবেশ না থাকে তারা সে চেষ্টা করেছে। আশা করছি যতই বেলা গড়াবে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোন কেন্দ্র থেকে কোন প্রক্রিয়াগত জটিলতার কথা আমার কাছে আসেনি। আমরা যেকোনো ধরনের শঙ্কা ও সহিংসতা মুক্ত থাকতে চাই। ভোট ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে – যার যাকে ইচ্ছা তাকেই ভোট দিবে। দেবিদ্বারে আমরা সামাজিক সৌহার্দ্য।’

এদিকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুমিল্লা জেলার ১১ টি আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে জেলার ১হাজার ৪৯১ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন আসনে কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে নারী এবং পুরুষ ভোটারদের সরব উপস্থিতি। প্রার্থীরা ও কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের : হাসনাত

আপডেট সময় ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬