পাবনা সদর-৫ আসনের অন্তর্ভুক্ত হেমাইতপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড এর জামায়াত-শিবিরের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুর রউফ(২৮) পিতা: আজিজ মন্ডল ও রানা বিশ্বাস (৩৫) পিতা: মুক্তার বিশ্বাস সহ ক্যাডার বাহিনী নিয়ে, চরশিবরামপুর রাজু’র কারখানা সংলগ্ন স্থানীয় বিএনপি কর্মী ও সমর্থক দাড়িয়ে থাকতে দেখে, রউফ ও রানার নেতৃত্বে জাশি ক্যাডার বাহিনী এলাকা ছেড়ে চলে যেতে বলে,যদি ভোট কেন্দ্রে দেখে হাত পায়ের রগ কেটে মেরে ফেলার হুমকি প্রদান করেন বলে যানিয়েছেন।
এছাড়াও চরশিবরামপুরে ৯ওয়ার্ড ইউপি সদস্য,শাহাদাৎ মেম্বার এর নির্দেশনায় (আটককৃত কর্মীর স্বীকারক্তি) ও জামায়াত-শিবিরের ক্যাডার হিসেবে পরিচিত রউফ ও রানার নেতৃত্বে উক্ত ওয়ার্ড এর চরশিবরামপুর জামাতের এক কর্মীকে টাকা ও নকল ভোট ব্যালট প্যাপার সহ সাধারণ জনগণ হাতেনাতে জামাত-শিবির এক কর্মী কে ধরে এবং চিহ্নিত জাশি ক্যাডার রানা ও রউফ সাধারণ জনগণকে দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায়গা ত্যাগ করেন।
নিজস্ব প্রতিবেদক 





















