ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

ভোটের আগেই দুই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

  • রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১৮ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জ উপজেলার দুটি ভোটকেন্দ্র থেকে দুটি করে চারটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।

তিনি বলেন, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময়ে চুরির এ ঘটনা ঘটে। আজ সকালে বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
সিসি ক্যামেরা চুরি হওয়া কেন্দ্র দুটি হলো- তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সয়ার ইউনিয়নের সয়ার ডারারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।

এবার এই আসনে জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল (লাঙ্গল), বিএনপির মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আশরাফ আলী (হাতপাখা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আজিজুর রহমান (তারা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৮৮ হাজার ৬২৫ জন, পুরুষ ভোটার এক লাখ ৯২ হাজার ২৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। মোট ভোটারের মধ্যে ৩ হাজার ১১৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১৩৭টি কেন্দ্রের ৮০১টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

ভোটের আগেই দুই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

আপডেট সময় ০৬:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬